সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্মরণাতীত (প্রকাশিতব্য কাব্যপুস্তিকা)

মুখবন্ধ "তুমি সোনার কাঠির মতো। জ্বরের ঘোরেই বুঝি কত কথা বলা হয়ে উঠলো না এবারও তোমাকে দূরে নক্ষত্রের সার্কাসে আলো জ্বলে। সারারাত এত আলো তবু কেন তোমার হাতের ছায়া পড়ে না কপালে"― স্মরণাতীতের উৎসর্গপত্র তথা পরিচয় বলতে এই সামান্য কয়েকটি পঙ্‌ক্তি মাত্র। স্মরণাতীত লিখছি যখন এক বিক্ষিপ্ত, বিপন্ন, তীব্র দৃষ্টিহীনতার মধ্যে দিয়ে চলেছিলাম। দৃষ্টিহীনতাই, কারণ দর্শনের ও আত্মদর্শনের শেষ হয় না কখনও। ২০১৮, উপলব্ধির এক স্মরণীয় ঋতু আবর্ত। স্মরণাতীতও বটে। এর অধিকাংশই আমি স্মরণে রাখতে চাই না। আবার খানিকটা প্রতিবাদের সুরেই বলা যায় এই স্মরণটুকু ছাড়া আপন, সৎ আমার আর কিছুটি নেই। লেখাগুলি এযাবৎ একান্ত নিজের ছিল। সম্প্রতি একফর্মায় তাকে সার্বজনীন করার উদ্যোগ নিয়েছে সৃ প্রকাশন। সম্ভাব্য প্রকাশ আগামী কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। এর আগে ২০১৭তে যুগ্ম কাব্যগ্রন্থ জোনাকির ডাকবাক্সের প্রকাশের পর একক কাব্য পুস্তিকা হিসেবে এ আমার প্রথম ধৃষ্টতা। এবং একাধিকবার বই প্রকাশের অনাবশ্যকতা, উদাসীনতা, সঙ্কোচ ইত্যাদি কাটিয়ে উঠে সে যে কতখানি মার্জনীয় হয়ে উঠবে আপাতত সময়ই তার নির্ধারক। বইয়ের প্রচ্ছদটি এই অধমের হাতে ...