১ কবেকার ভাঁজ করা চিঠিপত্র ছড়িয়ে আছে হেমন্তের টেবিলে চাঁদ বেশি দূরে নয় তোমার চোখ হলুদ আলো অথবা গরাদে মাথা রেখে ঝিমিয়ে পড়া জোনাকীর অপেক্ষা সবটুকুর চেয়ে দুর্বোধ্য এ অক্ষররাশি আমায় অসুখ চেনায় "ভালো আছি " পরবর্তী হাইফেনেই তুমি সমুদ্র হয়ে ওঠো আর ... পরিচিত সম্বোধনগুলি আরেকবার কাঁথামুড়ি দিয়ে শোয় শুশ্রূষার নামে ইতি'...