সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর ৮, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উপন্যাস ― কোকুন ( প্রথম পর্ব ) ১

পর্ব ১ 'নিজের ভিতরে জাগি। আপাত স্থির যেরকম প্রবাহ জলের।' চায়ের কাপে চুমুক দিয়েই কৃতি বুঝতে পারলো ব্যাপারটা এবার হাতের বাইরে চলে যাচ্ছে। নাজিয়ার অভাবটা এখনও তার ওয়েট মেশিন জুড়ে রয়েছে, গতকাল রাত্রি থেকে সেদিকেই চোখ চলে যাচ্ছে বারবার। বাপরে! থ্রী পয়েন্ট ও ইন এ সিঙ্গেল মান্থ! মনে মনে আরেকবার আওড়ে নিল সে। ঘুমের ঘোর তবুও কাটছে না। এক কাপ চায়ে যে ঠিক ক'চামচ নুন মিশিয়েছিল কয়েকবার মাথা চুলকেও আর মনে পড়ছে না। ও কে, ইউ আর গ্রোন আপ নাও...টেক এ ডিপ ব্রিদ এন্ড গেট আপ! হাত মুঠো, আরেকবার চায়ের জন্য রান্নাঘরের দিকে যাবে ভাবলো সে, এমন সময় অবধারিত যে ফোন কলটা আসার কথা; সেটাই এলো। 'হ্যালো' টুকু বলার জন্য যতটা শিরদাঁড়া সোজা করা যায় ততটাই সোজা হয়ে ফোন ধরলো কৃতি। অপ্রত্যাশিত কিছুই নয়। দেরি করে ওঠা এবং ঘুমের ঘোরে গলা জড়িয়ে যাবার সুবাদে গরম গরম আদর আপ্যায়ন ইত্যাদির পর সে শিরদাঁড়াখানি আবার নেতিয়ে পড়লো কুশনের গায়ে। মা...ও মা...শোনো না। আঃ ! প্লিজ থামবে তোমরা দু'জন। ফোনের ওপারে তখনও তুমুল চেঁচামেচি। আচ্ছা, বাপির প্রতিদিন বাজার যেতে চাইবার রহস্যটা কী সেটা একবার খোঁজ নিয়ে দেখো না...