সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন ৫, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বৃষ্টিফোঁটা ২

জলের সিঁড়ি, মেঘের চাকা । রূপকথা আর লোকাল বাস একদুটো দিন গল্প শোনায় বৃষ্টিভেজা আশ্বিন মাস একদুটো দিন এমনই হয়, মেঘ পেরোনো চায়ের কাপ রটিয়ে দেয় মনের খবর, থমকে দাঁড়ায় নিম্নচাপ থমকে দাঁড়ায় গানের লাইন, হাওয়ার চোখও ঝাপসা যেই বিসর্জনের পরের ক'দিন সবাই বলে কাঁদতে নেই রুমাল খুঁজি, চশমা মুছি, জানলা ভেজায় আকাশজল একটা দুটো বাঁক পেরিয়ে চোখ মুছে দেয় মফঃস্বল বাসস্টপও আজ একলা দাঁড়ায়। হয়ত কারোর আপনজন- পথ হেঁটে যায় রঙিন ছাতায়। আকাশ খোঁজে পথিকমন কন্সপিরেসি। সবটা বুঝি, আকাশ আমার বন্ধু নয়  এমন দিনে ভুল ঠিকানার অপেক্ষারাই বন্ধু হয় ওরাই জানে, পাশের সিটে পদ্য পড়া মুখের পরে আবছা চোখের সেই ছেলেটা আর দেখেনি ইচ্ছে করে- ফুল কিংবা রোদের মুখ। কবিতাদের সাজিয়ে নিয়ে সেই ছেলেটাই পাতায় পাতায় অচেনা নাম আকঁতে গিয়ে হারিয়ে গ্যাছে নিজেই কখন সিগন্যালে আর ট্রাফিক জামে আজও মেঘের উপত্যকায় খুঁজছে আলো একটা নামের ... বৃষ্টিফোঁটা... : : চমকে উঠি, খুচরো গুণে ভাড়া মেটাই নিয়মমাফিক সময় হ'ল। নামতে হবে। থমকে আছে জলের ট্রাফিক তিনটে মাসের ব্যবধানে, আজকে আবার উইন্ডো সিট  বৃষ্ট...

বৃষ্টিফোঁটা ১

লোকাল বাসের উইন্ডো সিট, দিনের বয়স সকাল ন'টা পাশের সিটে চুল সরিয়ে পদ্য পড়ে বৃষ্টিফোঁটা বৃষ্টিফোঁটার বয়স কত? কী নাম আছে প্রোফাইলে? আমার ফোনের ব্যাটারি লো, সকাল বিকেল রুপম চলে লেন্সকার্টের চশমা বোধয়, বাঁয়ের ভুরু একটু কাটা গরম ভীষণ, ব্যাগের চেনে রুমাল খোঁজে বৃষ্টিফোঁটা কন্ডাক্টর খুচরো ফেরায়, পয়সা অচল শহর জুড়ে ইচ্ছে হ'ল আকাশ মাটি সবটুকু দিই বিক্রি করে একটু যদি মুখ ফেরাত, দেখত যদি একটুখানি বলেই দিতাম, "বৃষ্টিফোঁটা, আমিও কবি, লিখতে জানি" "বাস দাঁড়িয়ে ট্রাফিক জামে" কাকে যেন বলছে ফোনে "দু'দশ মিনিট, পৌঁছে যাবে" সান্ত্বনা দিই নিজের মনে বৃষ্টিফোঁটার কপালে ভাঁজ, চোখের নিচ-ও হালকা কালো কেমন করে পারবে আকাশ এমনদিনে থাকতে ভালো ইচ্ছে করে বন্ধু হবার আর্জি পাঠাই কাঁধের কাছে "শান্ত ছেলে, মাসের শেষে অল্প কিছু মাইনে আছে ভালোই হল, মেঘ জমেছে, আমিও আজ অফিস কাটি জলের মিছিল, আমরা দুজন পা ভিজিয়ে সঙ্গে হাঁটি" ... বলার মত হয়নি বলা, পাশের কানে গান মেশিন গুনছি আমি, "আষাঢ় শ্রাবণ, দুটো মোটেই কান্নাদিন" জ্যাম খু...

জলছবি

বৃষ্টি ফিরে গেছে ফিরে গেছে জং ধরা গেটের সোহাগ ছেড়ে স্কুল ফেরতা কিশোরীর অহংকারী চুলের ঢাল বেয়ে যেখানে সদ্যজাত নিষিদ্ধতার ঘর যে পথে সবটুকু অনুসন্ধানের শেষেও ডাকবাক্সের খোঁজ মেলেনি আজও তবু চিঠি লিখছে প্রবাসী দারোয়ান সন্ধে নামা মাঠে শব্দগুলো পৌঁছে যাচ্ছে গরম তাওয়া ছুঁয়ে পোড়া রুটির গায়ে একটু আগে সেখানেও বৃষ্টি নেমেছিল কাজল টানা চোখে জোনাকির ডাকবাক্স, ২০১৭

শব্দের কপিরাইট

মন খারাপের যাবতীয় উপকরণ নিয়ে কার্নিশে বসে একটা ঘুড়ি প্রেম রংচটা রাস্তার বাঁকে বেওয়ারিশ ইচ্ছেরা তখন কাঁধে তুলে নিয়েছে বিকেলের শব তারাদের অস্পষ্ট ফুটপ্রিন্ট ধরে শূন্যস্থান মেপে এগিয়ে যাচ্ছে সময় সন্ধে নামলে ইলেকট্রিক তারে ঝুলে থাকা ক্রসওয়ার্ড পাজল ফিরিয়ে দেয় সমস্ত ভুল শব্দমালা যাপনের ঘরে রাত বাড়লে জন্ম নেয় কবিতার ভ্রূণ ভুলের গর্ভে 'না বলা কথা' র কপিরাইট প্রত্নতাত্বিক আক্ষেপ শুষে বেড়ে ওঠে ভোরের আশায় - জোনাকির ডাকবাক্স, ২০১৭