সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর ২৬, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উপন্যাস ― কোকুন (ভূমিকা ও প্রাককথন )

কোকুন  উৎসর্গ :  সেসব প্রজাপতিকে, যাদের কোকুন ছেড়ে আকাশ দেখা হয়নি এখনও কোকুন দীর্ঘ দুবছর ধরে লিখে চলা আমার প্রথম উপন্যাস। এখনও তৈরির পর্যায়েই রয়ে গেছে। পরিণতি পায়নি। হয়ত পাবে কখনও, অথবা পাবে না। এরই কিছু কিছু অংশ পাঠকের পড়ার জন্য, পরিচিতির জন্য রাখছি এই ব্লগে। আজ তার প্রথম কিস্তি। প্রাককথন। আগামী পর্ব থেকে মূল উপন্যাস শুরু হবে। পছন্দ হলে মন্তব্য করবেন। সাইড বারে লাইক, ডিসলাইক ― দুটি অপশনই আছে। দুটিই সমানভাবে গ্রহযোগ্য। ধন্যবাদ।  প্রাককথন : সুকৃতি বাড়ি ফিরেছে। শেষ নভেম্বরের শিরশিরে হাওয়ায় হঠাৎ আকাশ ছাপিয়ে বৃষ্টি নামা এক সন্ধেয় সে ফিরলো। শহরে উৎসবের রেশ কমে এসেছে এতদিনে। প্রতিমা নিরঞ্জনের পরবর্তী নিস্তব্ধতা যেন মণ্ডপ জুড়ে রয়ে গেছে দীর্ঘকাল। থমথমে, স্মৃতি নির্ভর নক্ষত্রের আলো একদৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। স্মৃতি নির্ভরতা তাদের মৃত্যুর পরও জাগিয়ে রাখে দীর্ঘ দীর্ঘ আলোকবর্ষ। একদিন যে নক্ষত্র নেই তারও আলো এসে পৃথিবীতে পড়ে। কৃতি একরাশ জিজ্ঞাসা নিয়ে বারবার গিয়ে দাঁড়ায় প্রতিটি নক্ষত্রের কাছে। জন্মের পর থেকে সম্যক বোধশক্তি হওয়ার আগে পর্যন্ত ছাদে উঠে রাতের আকাশের দিকে তা...