সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রচ্ছন্ন




এ বেলায় আলো কম 

শালপাতা ঝরে তীব্র অতীতের গায়ে

সদরে দাঁড়িয়ে মেঘ, নীল থেকে খুঁটে খায় জল

একটি কবিতা নেই ধারে কাছে
বলো, ঘুম এলে রাখবো কোথায়


জানালা নিপুণ লেখে 
                           সৌখিন হওয়ার হরফ

আমার তো পাতা নেই, গোছানো দেরাজ খুলে দিই 

এক বেলা ডাল রুটি
তিনবেলা কবিতা পোড়াই


কয়েকশ শব্দ লিখি। রোজ
কয়েকটি মৃত্যু এসে
ডেকে নিয়ে যায় তার সরাই খানায়

একটি মোটেই আলো, সারিসারি সাজানো পেয়ালা 

আকণ্ঠ বিষাদ গিলে ফুটপাথে দাঁড়াই যখন 
দেখি, রাত্রি চড়া দামে দশটি আঙুলই কিনে নেয়
----------------

রচনাকাল :  ২০১৮

মন্তব্যসমূহ