অপেক্ষার মতো অবাধ্যতা আর কিছুতে নেই। বড় বেশি একরোখা, যাদের প্রেম ছেড়ে যায়।
শীত,বরফ,কুয়াশা-এসব শব্দ নিয়ে আমি আর লিখবো না,ভাবি। লিখি খাদ, লিখি গড়াতে গড়াতে ছোট হয়ে আসা
প্রিয় প্রিয় ভ্রমণ, তোমায় বসিয়ে রেখে পাইনের বনে,জেনো এবছরও শহরমুখী হবো।
খোঁজ নিও। গাছেরা তো জানতে দেবে না
আমাকে কি কিনে নেওয়া সহজ ভীষণ, জাদুমণি ?
-----
৩ নভেম্বর' ২০১৮
মন্তব্যসমূহ