এহাতে বিয়োগরেখা
পূর্বাভাস, মুঠোর আড়ালে থেকে আবহাওয়া শোনায়
গতিহীন; এ গন্তব্য ইশারাবাগীশ। ঝাঁপডানা
কতকাল রেলিঙে শোয়ানো। নির্ঘুম পালকও তার
পাঁজিদেখা ভোরের লাটাই
অনামিকা আলগা কেটেছে সেই গিঁটে
পশ্চিমে মেঘের গড়ন ছন্দবদ্ধ, তবু
মন্ত্রপুত সুতোঘুড়ি কব্জিতে বাঁধবার আগে
তুমুল ঝড়ের পেটে দুর্ভাগ্য ফুলে ফেঁপে ওঠে
------
মন্তব্যসমূহ