সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভ্রমণ ৪

যে মেঘ দুপুর শেষে ভিনদেশি ফেরিওলা ,তার
ভ্রমণকাহিনী থেকে পলাতক নীলরঙ , ঘুড়ি
 
    বিগতবিকেল
                          এককোণে লাটাই শোয়ানো

পোড়াকাঠ , ওবাড়ির ছাদে ডাঁইকরা। আঁচলের
নামে চিঠি আসতে দেখিনি তারপর
লোডশেডিং শেষবার রূপকথা পড়ালো যেদিন 
 
রেলিঙের ভগ্নাংশে জংদাগ বাড়ছে নিয়ত
কোঠা থেকে ঝুলে থাকে নিরুপায় শাওন মাহিনা

-------
১৭ জুলাই' ২০১৮

মন্তব্যসমূহ