সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভ্রমণ ১

এসব চরাই, মাঝে যতিচিহ্ন নেই
আন্দাজে বাঁক লিখি। আড় ভাঙে
কুয়াশায় মুছে যায় বিরামগ্রস্ত চাকাদাগ

ভ্রমণ গড়িয়ে নামে সারিগান জানা কোন
                          পার্বত্য প্রেমিকার চোখে
টুকরো কাঠের সাথে আবদার ছুঁড়ে দেয় সেও
বলিরেখা
     উনুনে গুছিয়ে রাখে প্রতিশ্রুত শীতের বাগিচা

পর্যটক ফেরে। অনুযোগে পোড়ায় শহর 
মরশুমও জানায়নি তাকে
               আমি তার এলাচ পাতার ভাগিদার
-------
১৭ এপ্রিল, ২০১৮

মন্তব্যসমূহ