বৃষ্টি ফিরে গেছে
ফিরে গেছে জং ধরা গেটের সোহাগ ছেড়ে
স্কুল ফেরতা কিশোরীর অহংকারী চুলের ঢাল বেয়ে
যেখানে সদ্যজাত নিষিদ্ধতার ঘর
যে পথে সবটুকু অনুসন্ধানের শেষেও
ডাকবাক্সের খোঁজ মেলেনি আজও
তবু চিঠি লিখছে প্রবাসী দারোয়ান
সন্ধে নামা মাঠে
শব্দগুলো পৌঁছে যাচ্ছে গরম তাওয়া ছুঁয়ে পোড়া রুটির গায়ে
একটু আগে সেখানেও বৃষ্টি নেমেছিল কাজল টানা চোখে
মন্তব্যসমূহ