সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শব্দের কপিরাইট

মন খারাপের যাবতীয় উপকরণ নিয়ে
কার্নিশে বসে একটা ঘুড়ি প্রেম
রংচটা রাস্তার বাঁকে
বেওয়ারিশ ইচ্ছেরা তখন
কাঁধে তুলে নিয়েছে বিকেলের শব
তারাদের অস্পষ্ট ফুটপ্রিন্ট ধরে
শূন্যস্থান মেপে এগিয়ে যাচ্ছে সময়

সন্ধে নামলে
ইলেকট্রিক তারে ঝুলে থাকা
ক্রসওয়ার্ড পাজল ফিরিয়ে দেয়
সমস্ত ভুল শব্দমালা
যাপনের ঘরে

রাত বাড়লে জন্ম নেয় কবিতার ভ্রূণ
ভুলের গর্ভে 'না বলা কথা' র কপিরাইট
প্রত্নতাত্বিক আক্ষেপ শুষে বেড়ে ওঠে
ভোরের আশায়

- জোনাকির ডাকবাক্স, ২০১৭

মন্তব্যসমূহ